শুক্রবার অনলাইনে গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব

২৭ মে, ২০২০ ১৮:১৩  
এবার অনলাইনে অনুষ্ঠিত হবে আঞ্চলিক গ‌ণিত অলিম্পিয়াড। বাছাই পর্বের নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৯ মে (শুক্রবার) অনলাই‌নে অনুষ্ঠিত হবে অঞ্চ‌লিক পর্ব। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত প্রাইমারী এবং জুনিয়ার ক্যাটাগরির এবং বিকেল ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থা জানিয়েছে, ইতোমধ্যেই সকল শিক্ষার্থীকে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা ইমেইলে পাঠানো হয়েছে। মোট ১৮টি অঞ্চলে এই অলিম্পিয়াড হচ্ছে। বাছাই পর্ব শেষে এই অঞ্চলের অধীনে আঞ্চলিক পর্বে উন্নীতদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ঠিকানায় গিয়ে এই ফলাফল পাওয়া যাবে।